গির্জার উদ্বোধনের সময় আচমকাই হামলা কিছু দুষ্কৃতীর

গির্জার উদ্বোধনের সময় আচমকাই হামলা কিছু দুষ্কৃতীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৩০ ডিসেম্বর, ভগবানপুরের উঃ শিবরামপুরে নবনির্মিত গির্জার উদ্বোধন চলা কালীন দিনেদুপুরে কিছু দুষ্কৃতী এসে আচমকাই হামলা চালায়।

জানা গিয়েছে, উদ্বোধন চলাকালীন হঠাৎ কিছুজন অস্ত্র লাঠি নিয়ে এসে গির্জাতে ব্যাপকভাবে ভাঙচুর চালায়, এমনকি বেশ কয়েকবার বোমাবাজিও করে। ভয়ে চার্চের মধ্যে থাকা শিশু ও মহিলারা আর্তনাদ শুরু করে।সাথে অনেকে প্রানভয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানপুর থানার পুলিশ পৌঁছয়।এখনও পর্যন্ত এর জেরে গ্রেফতার হয়েছে ৩ জন দুষ্কৃতী।পুরো ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top