গুরুপূর্ণিমার মঞ্চে বামফ্রন্ট ও তৃণমূলকে নিশানা শুভেন্দুর, ‘ল্যান্ড জেহাদ’ ও ‘লাভ জেহাদ’ রুখতে কড়া বার্তা

গুরুপূর্ণিমার মঞ্চে বামফ্রন্ট ও তৃণমূলকে নিশানা শুভেন্দুর, ‘ল্যান্ড জেহাদ’ ও ‘লাভ জেহাদ’ রুখতে কড়া বার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – গুরুপূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতার রবীন্দ্রসদনে অনুষ্ঠিত গুরুপূর্ণিমা মহোৎসব ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একযোগে বামফ্রন্ট ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। একইসঙ্গে রাজ্যে তথাকথিত ‘ল্যান্ড জেহাদ’, ‘লাভ জেহাদ’ এবং জোরপূর্বক ধর্মান্তর রুখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, কমিউনিস্টরা দীর্ঘদিন বিদেশি শক্তির প্রভাবে পরিচালিত হয়েছে। তাঁর অভিযোগ, প্রায় ৩৫ বছর বিদেশি শক্তির নিয়ন্ত্রণেই তারা পশ্চিমবঙ্গ শাসন করেছে। একইসঙ্গে তৃণমূলকেও কটাক্ষ করে তিনি বলেন, “গত ১৫ বছর ধরে গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন নিয়ে চলা জামাতিদের আমরা বিদায় করেছি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলার নবনির্মাণ হবে।”

বুধবারের অনুষ্ঠানে হিরণ্ময় গোস্বামী মহারাজের দুটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশও করেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই তিনি বলেন, এবারের পরিবর্তন শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন নয়, বরং সমাজজীবনের বৃহত্তর পরিবর্তনের সূচনা। তাঁর দাবি, বঙ্গভূমির সুরক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সন্ত সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও একবার অভিন্ন দেওয়ানি বিধির (ইউনিফর্ম সিভিল কোড) পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন। পাশাপাশি রাজ্যে জমি দখল, আন্তঃধর্মীয় সম্পর্ককে কেন্দ্র করে অপরাধ এবং জোর করে ধর্মান্তরের মতো অভিযোগের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান। তাঁর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top