গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী শ্বশুরের বিরুদ্ধে

গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী শ্বশুরের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বসিরহাট ,৫ ই এপ্রিল :স্বরূপনগরে গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী শ্বশুরের বিরুদ্ধে।।
বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার স্বরূপ দা গ্রামে ঘটনা। আজ শুক্রবার দুপুর দুটো নাগাদ বছরের 22 এর গৃহবধু মেরিনা গাজী বাপের বাড়িতে কেউ না থাকায় ঘরের মধ্যে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে । গত এক বছর আগে বনগাঁর থানার ঘাট বাওড় এলাকায় বাসিন্দা পেশায় গাড়িচালক সুমন গাজীর সঙ্গে বিয়ে হয়েছিল।।হতদরিদ্র পরিবারের একমাত্র সম্বল তার মা-বাবা বেশ কয়েক বছর আগে মারা যায়। কোন রকম ভাবে মা সংসারের একমাত্র উপার্জনকারী ।বিয়ের সম্ভাবনা মেয়েকে বিয়ে দিয়েছিল। যৌতুক হিসেবে সোনা গয়না আসবাবপত্রসহ নগদ 40 হাজার টাকা দেয়ার কথা ছিল কিন্তু কোন রকম ভাবে 18 হাজার টাকা দিয়েছিল। আর দিতে পারিনি না দিতে পারায় মেরিনার উপরে তার স্বামী সুবান আর শশুর নুরুল গাজী অকথ্য অত্যাচার মারধর এমনকি সন্তান ভ্রুণ নষ্ট করে দেওয়া হয়েছিল। গত এক মাস আগে তাকে শরীরের বিভিন্ন অংশে বিড়ি ছ্যাকা পর্যন্ত দেয়া হয়। উভয় পরিবারের মধ্যে সালিশি সভা বসলে একাধিকবার তার কোন সমাধান সূত্র মেলেনি। স্বামী-শ্বশুরের অত্যাচারে সহ্য করতে না পেরে নিজের বাপের বাড়িতে স্বরূপ দা গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ।একবিংশ শতাব্দীতে আরো একবার প্রমাণ হলো যতই পণপ্রথার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে উঠুক তা পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি এখনো মানুষ। অন্ধকারে রয়ে গেছে ।সামান্য 22 হাজার টাকার জন্য বধুকে তার স্বামী তার বাড়ি থেকে বের করে দিলো এমনকি আত্মহত্যা দেয়ার প্রয়োজন ছিল আজ সকালেই বাপের বাড়ি এসেছিল আত্মহত্যা করার সময় তার মা আরিচা বিবি জমিতে গিয়েছিল কাজ করতে সেই সুযোগেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ এই বধু মার একমাত্র সন্তান মেরিনা চলে গেল গ্রামের লোক ক্ষোভ উগরে দিয়ে বলেছে এর সঠিক বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বামী ও শ্বশুর পলাতক ।স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের মৃতার মা। ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top