গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে

গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,২২ শে আগস্ট :এক গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। পিটিয়ে খুনের পর দেহ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন মৃতার মা কবিতা মণ্ডল। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার জন্যই গৃহবধূ জবা সোনাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতার বাপের বাড়ির সদস্যরা।

বুধবার ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদহ গ্রাম পঞ্চায়েতের হরপুরে। ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করেছে। দেহ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠাবে পুলিশ। এই ঘটনায় মৃতার স্বামী বিপ্লব সোনাকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃতার পরিবারের অভিযোগ, বছর চারেক আগে প্রেম ভালোবাসা করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিপ্লব ও জবা বিয়ে করেছিল। বিয়ের পর তারা বাড়িতে ফিরে এলে জবার পরিবারের তরফ থেকে বিপ্লব ও তার পরিবারকে নগদ ত্রিশ হাজার টাকা ও বেশ কিছু সোনার গহনা দেওয়া হয় যৌতুক হিসেবে। কিছুদিন ঠিকঠাক থাকার পর বিপ্লব ও তার পরিবারের লোকেরা আরও টাকা পয়সা বাপের বাড়ি থেকে আনার জন্য জবার উপর চাপ দিতে থাকে। তা না আনায় বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন ও করা হতো বলে অভিযোগ। খেতে, পড়তে দেওয়া এমনকি অসুস্থ হলে চিকিৎসা ও করানো হতো না বলে দাবী মৃতার পরিবারের। এরই মধ্যে বিপ্লব অন্য মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনার কথা জানতে পেরে প্রতিবাদ করে জবা। আর সেই প্রতিবাদ করার কারণেই তার উপর অত্যাচারের মাত্রা কয়েকগুন বেড়ে যায়। অবশেষে তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ করেছেন মৃতার মা কবিতা মণ্ডল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top