
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৯ ফেব্রুয়ারি, গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে।অভিযোগের ভিত্তিতে আটক করা হল স্বামী ও শাশুড়িকে।ঘটনাটি ঘটেছে নিউটাউন গৌরাঙ্গ নগরে।রান্না করা নিয়ে দুজনের মধ্যে বচসা বাধে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।মৃত গৃহবধূর নাম কাকলি হালদার (মন্ডল)
পরিবারের অভিযোগ, ১০ মাস আগে গৌরাঙ্গ নগর সত্যজিৎ পল্লীর বাসিন্দা কাকলি মন্ডল-এর সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করে গৌরাঙ্গ নগর নিবেদিত পল্লীর বাসিন্দা রথীন হালদার এর সাথে। গতকাল রাত ১০ টা নাগাদ মেয়ের বাড়িতে ফোন করে জানায় যে মেয়ের পেটে ব্যথা অজ্ঞান হয়ে গেছে ।আমরা আর জি কর হাসপাতালে নিয়ে গেছি বাবা মা না এলে ভর্তি নেবে না ।এর পর পরিবারের লোকেরা হাসপাতালে গেলে দেখা যায় এক পাশে পরে আছে।জিজ্ঞাসা করলে জানায় সে মারা গেছে।এর পরই স্বামী বডি ফেলে বাড়িতে চলে আসে।হাসপাতালের কাজ মিটিয়ে ছেলের বাড়ি পৌঁছলে জানায় ।রান্না নিয়ে ঝামেলা হয়েছে এর পর ও ঘরে গিয়ে দরজা দিয়ে গলায় দড়ি দিয়েছে।এর পর এলাকার লোক ঘরে ঢুকে দেখে ঘরে গলায় দড়ি দেওয়ার কোনো পরিস্তিতি নেই।সব পরিষ্কার।অভিযোগ মেয়েকে মেরে ফেলা হয়েছে গলার কাছে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ।এর পর নিউটাউন থানায় অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে স্বামী ও শাশুরিকে আটক করেছে পুলিশ।মৃত্যুর সঠিক কারণ জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজনকে।



















