নিজস্ব সংবাদদাতা,মালদা,৯ ই জানুয়ারি :নোংরা ফেলা কে কেন্দ্র করে একই পরিবারের দুই গৃহবধূর বচসা। যার জেরে এক গৃহবধূকে মাথা থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার অন্তর্গত রথবাড়ি গ্রামে।একই পরিবারের দুই গৃহবধূ তারা চৌধুরীর সাথে মিনা চৌধুরীর ময়লা ফেলা কে কেন্দ্র করে বচসা বাধে।
অভিযোগ এরপরই মিনা চৌধুরী স্বামী সুনীল চৌধুরী তারা চৌধুরীকে মারধোর শুরু করে তাকে মাথা থেঁতলে এর দিয়ে খুনের চেষ্টা করে।চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত সুনীল চৌধুরী ও তার স্ত্রী রিনা চৌধুরী সেখান থেকে পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে গ্রামবাসীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ।
গৃহবধূকে মাথা থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ
গৃহবধূকে মাথা থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















