গৃহশিক্ষকের প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী

গৃহশিক্ষকের প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কান্দি,৯ ই জানুয়ারি :গৃহশিক্ষকের প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলো স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার শংকরপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম দেবলীনা সরকার (১৫)।সে স্থানীয় গাজোল এলাকার শ্যামসুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়াশোনা করত। মৃতের কাকা অজিত মন্ডল জানায়, এই বছর দশম শ্রেণীতে ওঠার পরই সে পাশের গ্রামের বিবেকানন্দ পল্লীর শিক্ষক পুরঞ্জয় ঘোষের কাছে প্রাইভেট টিউশন পড়তে শুরু করে। মাসখানেকের মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা গত তিন মাস আগে বাড়ি থেকে পালিয়ে যায়।সেই সময় ওই গৃহ শিক্ষকের নামে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অবশেষে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।এরপর থেকে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে ওই শিক্ষক। মৃতের পরিবারের অভিযোগ রাত্রিবেলা ফোনে কথোপকথন এরপর ঘরের দরজা বন্ধ করে দেয় দেবলিনা।এরপর রাত্রিবেলা পুরঞ্জয় তাদের বাড়িতে আসেন দরজা ধাক্কা দিতে থাকেন। সে বাড়ির লোককে জানায় তাদের মেয়ে ঘরে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে দেবলিনা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। ঘটনা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পুরঞ্জয় পালিয়ে যায়। খবর দেওয়া হয় গাজোল থানায়।গোটা ঘটনায় মেয়ের বাড়ির পক্ষ থেকে অভিযুক্ত পুরঞ্জয়ের নামে গাজোল থানায় অভিযোগ দায়ের করেছে l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top