গেঁওখালিতে উদ্ধার হল মৃত ডলফিন

গেঁওখালিতে উদ্ধার হল মৃত ডলফিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১৫ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ গেঁওখালির রূপনারায়ণ নদী পাড়ে লোকনাথ মন্দিরের নিকট একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই গোটা এলাকার মানুষজন ওই মৃত ডলফিন থেকে দেখতে ভিড় জমান।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই ডলফিন টিকে নদীর পাড় থেকে তুলে ডাঙ্গায় নিয়ে আসা হয়। ডলফিন উদ্ধারের খবর পেয়ে স্থানীয় মহিষাদল রাজ কলেজের প্রাণী বিভাগের তরফ থেকে ওই ডলফিন থেকে সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে কলেজের ছাত্র-ছাত্রীরা পৌঁছাচ্ছেন। এর আগে ভগবানপুরের খালে ডলফিন দেখা যায় জ্যান্ত। তবে পরে সেটি মারা যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top