নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জ,৪ ঠা এপ্রিল :” ২৩ শে মে লোকসভা ভোটের ফলাফল আমরা এরাজ্যে ২৩ টি আসনেই জয়লাভ করব, এরাজ্য শুধু নয় গোটা ভারতবর্ষে মোদী ছাড়া অন্য কেউই নেই ” আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দলের হয়ে নির্বাচনী প্রচার শুরু করতে এসে চাকুলিয়ার কানকিতে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ। আজ সকালেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে সাথে নিয়ে প্রচার শুরু করেন বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ। সামান্য জলযোগ সেরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন দিলীপ ঘোষ। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সারা ভারতবর্ষে মোদি ছাড়া আর কেউই নেই। এরাজ্যে দিদি ( মমতা) একাই লড়ছেন, আমাদের যেভাবে বাউন্সার দিচ্ছেন সেই বাউন্সার আটকানোর ক্ষমতা দিদির বা দিদির দলের কারও নেই। এরাজ্যের মানুষ যেভাবে ভয় কাটিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এখন জনসভায় আবোলতাবোল বলে চলেছেন। মোদিজী এ রাজ্যে একদিনে দুটো সভা করে দেখিয়ে দিয়ে গেছেন যে এরাজ্যের মানুষ মোদিজীর সাথে আছে। শুধু রায়গঞ্জ আসন নয় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে আমরা ২৩ টি আসনেই জয়ী হব।
এদিকে বিজেপির রাজ্য সভাপতির সাথে আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাকুলিয়া বিধানসভা এলাকায় প্রচার শুরু করলেন বিজেপির রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী দেবশ্রী চৌধুরী। তিনি সকালেই আজ কানকিতে বাবা রামদেবের মন্দিরে পুজো দিয়ে তার প্রচার যাত্রা শুরু করেন। প্রচার শুরুর আগে সাংবাদিকদের জানান, ঈশ্বরের পুজো দিলে মন সবসময় প্রসন্ন থাকে। ঈশ্বরের আশীর্বাদ নিয়েই আমরা কাজ করে থাকি। এছাড়াও সাধারন মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। তাদের আশীর্বাদ নিয়েই আমাদের জয়যাত্রা শুরু করছি বলে জানালেন বিজেপির রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবশ্রী চৌধুরী।
গোটা ভারতবর্ষে মোদী ছাড়া অন্য কেউই নেই: দিলীপ ঘোষ
গোটা ভারতবর্ষে মোদী ছাড়া অন্য কেউই নেই: দিলীপ ঘোষ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















