গোষ্ঠী কোন্দলের জেরে মৃত ১, জখম প্রায় ৯ জন

গোষ্ঠী কোন্দলের জেরে মৃত ১, জখম প্রায় ৯ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ভরতপুর, ২২ শে ডিসেম্বর :মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামে এলাকা দখল কে কেন্দ্র করে শনিবার সকালে তৃণমূল গোষ্ঠী কোন্দল জেরে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর, আহত হলেন প্রায় দশজন তৃণমূল কর্মী। মৃত তৃণমূল কর্মীর নাম সালেক সেখ (৫০)।

সুত্রের খবর গ্রামের কষায় গোষ্ঠী ও চটা গোষ্ঠী এই দুই গোষ্ঠীর মধ্যে এলাকার দখল কে কেন্দ্র করে বেশ কিছু দিন বচশা ছিল।গত দুই মাস আগে একটা ঝামেলা হয়, সেই বচশার জেরে শনিবার সকালে কশাই গোষ্ঠীর লোক মানিক সেখ ও জাব্বর সেখের নেতৃত্ব চটাই গোষ্ঠীর উপর অতকিত আক্রমণ করে এবং চটা গোষ্ঠীর সালেক সেখকে ধারালো অস্ত্র দিয়ে গলায় চোট মারে বলে অভিযোগ। ঘটনার জেরে সালেক সেখ সহ আরো দশজন তৃণমূল কর্মী জখম হন । আহতদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সালেক সেখকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top