গ্যাসের কালোবাজারি রুখতে কড়া নজরদারি, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

গ্যাসের কালোবাজারি রুখতে কড়া নজরদারি, পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – যুদ্ধের আবহে দেশে গ্যাসের দাম বেড়েছে। এর জেরে বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহ নিয়ে সমস্যার অভিযোগ সামনে আসছে। অনেক গ্রাহকই অভিযোগ করছেন, বুকিং করার পরেও নির্দিষ্ট সময়ে গ্যাস সিলিন্ডার হাতে পাচ্ছেন না। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গ্যাসের কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, ফড়েদের মাধ্যমে যাতে গ্যাসের কালোবাজারি না হয়, তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। তাঁর দাবি, যাঁদের কাছে বেশি পরিমাণে গ্যাসের মজুত থাকে, তাঁদের মধ্যে কেউ কেউ অতিরিক্ত ২০০ টাকা নিয়ে বাইরে গ্যাস বিক্রি করছেন।
দিলীপ ঘোষের কথায়, অতীতে গ্যাস সিলিন্ডার ব্ল্যাক করা হত এবং এখনও কিছু জায়গায় সেই প্রবণতা দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যাতে এই ধরনের অনিয়ম না ঘটে, তার জন্যই প্রশাসনের তরফে কড়া নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি রুখতে বিভিন্ন জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ধারিত মূল্যে এবং সময়মতো গ্যাস পান, সেদিকেই নজর দিচ্ছে প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top