
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১২ ই অক্টোবর: গ্যাস সিলিন্ডার লিক করায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের দুই মহিলা সহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন নিজামুদ্দিন নাইয়া, ফতেমা সেখ ও আনোয়ারা সেখ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বাসন্তী থানার ঢুড়ির চর পাড়া গ্রামে।সন্ধ্যার সময় পরিবারের সদস্যা গ্যাস ওভেন জ্বালাতে গিয়ে হঠাৎই আগুন ধরে যায় ফতেমার গায়ে। তাকে বাচাতে আসে নাজিমুদ্দিন নাইয়া ও ফতেমার নাবালিকা কন্যা আনোয়ারা সেখ। তখনি তাদের ও গায়ে হাতে আগুন লেগে যায়। পুড়ে যায় শরীরের অনেকখানি অংশ। এমনকি সেই আগুন ঘরে থাকা জিনিসপত্রে আগুন লেগে যায়। ঘরের চালে আগুন ছড়িয়ে পরলে স্থানীয় মানুষজন তিনজন কে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে অগ্নিদগ্ধ তিনজনের।



















