গ্রামের প্রায় ১৯ টি টিউবওয়েলের ভিতর থেকে বেরোচ্ছে আগুন

গ্রামের প্রায় ১৯ টি টিউবওয়েলের ভিতর থেকে বেরোচ্ছে আগুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা,১৯ শে অক্টোবর : টিউবওয়েলের ভিতর থেকে প্রথম আওয়াজ আসছে ঘড় ঘড়, তারপর মাথায় দেশলাই ঠুকলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন।আর এই আগুন দেখেই আতঙ্কিত হয়ে পড়েছে দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের মঞ্জিল আটি মোল্লা পাড়ার কয়েকশ বাসিন্দারা। আতঙ্কে ও ভয়তে টিউবওয়েলের জলে রান্না, খাওয়া বন্ধ করে, বাজার থেকে জল কিনে কাজ সার সারছেন তারা। আগুন থেকে বড়ো কোনো দূর্ঘটনা এড়াতে এলাকায় চলছে রাত পাহাড়া। টিউবওয়েলের আগুন দেখতে ছুটে আসছে দূর দূরান্তের গ্রামের লোকজন। ভীড়ের চাপে অতিষ্ট হয়ে টিউবওয়েল গুলোই মারা হয়েছে তালা।

করিম মোল্লা, মহিদুল মোল্লা, নজরুল ইসলাম মোল্লা, সিরাজুল ইসলাম,সাহারুল মোল্লা, সফিকুল মোল্লা, মোশারেফ মোল্লা সহ প্রায় বারোটি পরিবারের কলের মুখ দিয়ে এই আগুন রাতের ঘুম কেড়ে নিয়েছে।গ্ৰামবাসীরা চাইছেন অবিলম্বে সরকার এটার পরীক্ষা নিরিক্ষা করে স্বাভাবিক করুক গ্ৰামের জলের পরিষেবা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top