নিজস্ব সংবাদদাতা,মালদা,৬ ই জানুয়ারি : সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ না দিয়ে বিজেপিতে যোগ দেন অতুল সরকার।আর এই অপরাধে পুরনো একটি মামলার নথি বের করে গ্রেপ্তার করা হল সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই কর্মীকে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ সরকারের হাত থেকে পতাকা নিয়ে ২০১৮ সালে ২৬ডিসেম্বর বিজেপিতে যোগ দেন পুরাতন মালদার দাপুটে সিপিএম নেতা। এরপর ২৭ ডিসেম্বর বিজেপির ব্লক সভাপতি চন্দন দেকে মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়িতে ডেকে পাঠায় পুলিশ। এমনই অভিযোগ চন্দনবাবুর।তার অভিযোগ ২০১২ সালে বর্তমানে টিএমসির ব্লক সভাপতি বিভূতি ঘোষকে মারধোর করার অভিযোগ হয় অতুলবাবু সহ ১৫ জনের বিরুদ্ধে। সেই ঘটনাটি মালদা আদালতে বিচারাধীন। সেই মামলার হাজিরার তারিখ ছিল ডিসেম্বর মাসে।
সেই হাজিরার দিন কলকাতার পিজিতে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন অতুলবাবু। সেই তথ্যও আদালতে জমা দেন অতুলবাবু। কিন্তু শাসক দলের অঙ্গুলীহেলনে মালদা থানার পুলিশ অতুলবাবুকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ বিজেপির জেলা নেতৃত্বের।এমন ঘটনা ঘিরে জেলা রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা নিয়ে পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিষয়টি নিয়ে জানান আইন আইনের পথে চলছে। এর সাথে টিএমসির কোন ষড়যন্ত্র নেই।
গ্রেপ্তার করা হল সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক কর্মীকে
গ্রেপ্তার করা হল সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক কর্মীকে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















