
নিজস্ব সংবাদদাতা,ডায়মন্ড হারবার,২রা জুন : সরকারি কাজে বাধা এবং সরকারি জিনিসপত্র ভাঙচুর গ্রেপ্তার বিজেপি টাউন ডায়মন্ড হারবার সভাপতি সহ দুই।
ডায়মন্ড হারবারে ধৃত বিজেপির টাউন সভাপতি দেবাংশু পন্ডা সহ এক বিজেপি কর্মী। গতকাল রাতে ডায়মন্ড হারবার থানার পুলিশ একটি টোটো চালক কে গ্রেফতার করে। টোটো চালক কে ছাড়াতে ডায়মন্ডহারবার থানায় আসে বিজেপি নেতা, পুলিশের দাবি কর্তব্যরত পুলিশকে গালি গালাজ এবং সরকারি কাজে বাধা ও সরকারি জিনিসপত্র ভাঙচুর করার অভিযোগে এনে বিজেপি নেতা ও তার সহকর্মীকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। আজ ধৃত বিজেপি নেতাকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হবে। বিজেপি নেতা দাবি তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার ।পাল্টা পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন পুলিশ তাকে মারধরের করে। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে।


















