গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের দেখতে সংশোধনাগারে বিজেপির রাজ্য নেতা

গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের দেখতে সংশোধনাগারে বিজেপির রাজ্য নেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২২ শে অক্টোবর : নানুরের হাটসেরান্দি এলাকার তিনটি বুথে লোকসভা ভোটে লিড পাই বিজেপি। এই কারণেই তাদের ওপর আক্রমন করে তৃণমূল, খুন হন শঙ্করী বাগদী নামে মহিলা। সিউড়িতে এসে এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী।

মঙ্গলবার সিউড়িতে আসেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী ও রাজ্য সাধারণ সম্পাদক (সম্পাদক) সুব্রত চট্টোপাধ্যায়। তারা এদিন যান সিউড়ির জেলা সংশোধনাগারে। সেখানেই জেলবন্দী রয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সহসভাপতি ধ্রুব সাহা ও বিজেপির জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। নানুরের স্বরুপ গড়াই খুনে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সিউড়িতে ধর্ণায় বসে বিজেপি। ১৪সেপ্টেম্বর ধর্ণা তুলতে গিয়ে দলের জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল শহ বেশ কয়েকজন নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবাদে পথ অবরোধে সামিল হয় বিজেপি। শেষ পর্যন্ত রাতে ছাড়া পান নেতারা। সিউড়ি থেকে বাড়ি ফেরার পথেয় গ্রেপ্তার হন ধ্রুব। পরে গ্রেপ্তার করা হয় অতনুকে। তারপর থেকে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলায় জড়িয়ে দিয়ে জেলবন্দী করে রাখা হচ্ছে বলে অভি্যোগ করেন বিশ্বপ্রিয়বাবু।তিনি আরো জানান রাজ্যজুড়ে পুলিশি সন্ত্রাস চলছে। জায়গায় জায়গায় গ্রেফতার করা হচ্ছে বিজেপি নেতা কর্মীদের। বুলেট নয় ব্যালটের মাধ্যমে বুঝে নেবে সাধারণ মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top