
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা ,১৮ ই অক্টোবর : বারান্দার গ্ৰীল ভেঙে গৃহবধূর ও তার মেয়েকে মারধর করে মুখ বেঁধে ভয়াবহ ডাকাতি পনের জন দূষ্কৃতির,ঘড়ের দরজা, আলমারি শাবল দিয়ে ভেঙে সোনার গহনা,টাকা পয়সা নিয়ে লুটপাট দেগঙ্গার যাদবপুর গ্ৰামে নমিতা মূখার্জীর বাড়িতে। নমিতা মূখার্জীর অভিযোগ গতকাল রাতে বেড়াচাঁপায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিল নমিতা মূখার্জীর ছেলে,রাতে ঘড়ে ঘুমিয়ে পড়েছিল নমিতা ও তার যুবতী মেয়ে মিঠু।রাত একটা নাগাদ শাঁবল দিয়ে দরজা ভেঙে ঢোকে দূষ্কৃতিরা, চেঁচামেচি করতেই মারধর করে মুখ বেঁধে মারধর করা হয় নমিতা দেবীকে,মেয়ে যাকে বাঁচাতে এলে মেয়েকে কিল,ঘুঁসি মেরে ফাটিয়ে দেয় মুখ বাধা হয় মিঠু রং মুখ এরপর চারটি ঘড়ের আলমারি,শোকেস ভেঙে লন্ডভন্ড করে নিয়ে যায় সোনার গহনা নগদ টাকা। যাওয়ার সময় ঘড়ের মধ্যে মা, মেয়েকে তালাবন্দী করে পালায় দূষ্কৃ্তিরা। চিৎকার চেঁচামেচি তে স্থানীয়রা ছুটে এলে খবর দেওয়া হয় থানায়, পুলিশ এসে উদ্ধার করে একটি হাঁসুয়া। ঘটনায় আতঙ্কিত মূখার্জী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার পিছনে পারিবারিক কোন ও শত্রুতা না নিছকই ডাকাতি তার তদন্ত শুরু করেছে পুলিশ।



















