
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২১ শে অক্টোবর : ঘন্টা খানেকের ব্যবধানে আবার ও দুর্ঘটনা নিউটাউনে।হোন্ডা সিটি গাড়ির ধাক্কা বাইকে।আশঙ্কা জনক তিন বাইক আরোহী।ধাক্কা মেরে ডিভাইডার উঠে যায় গাড়ি।পুলিশ গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে।আবার ও নিউটাউন এ ভায়াভয় দুর্ঘটনা। একটি হোন্ডা সিটি গাড়ি নিউটাউন বাস স্ট্যান্ড থেকে নারকেল বাগান মোড়ের দিকে যাওয়ার সময় সিগন্যাল ভেঙে পার হতে যায় খুব দ্রুত বেগে।সেই সময় একটি বাইকে তিনজন রাস্তা ক্রস করছিল।সেই বাইকে সজোরে ধাক্কা মেরে ডিভাইডার এ ধাক্কা মারে।এই ঘটনায় বাইকে থাকা তিন জনকে আশঙ্কা জনক অবস্থায় স্থানীয় ও পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অভিযোগ অত্যন্ত দ্রুত বেগে আসছিল গাড়িটি।সিগন্যাল রেড হওয়াতে ব্রেক ধরে নি।।পুলিশ হোন্ডা সিটি গাড়ি ও গাড়ির চালক কে আটক করেছে।


















