ঘরছাড়া বিজেপি কর্মীদের পরিবারকে ফিরিয়ে আনার আশ্বস্ত করলেন তৃণমূল পৌর পিতা দেবব্রত সাঁই

ঘরছাড়া বিজেপি কর্মীদের পরিবারকে ফিরিয়ে আনার আশ্বস্ত করলেন তৃণমূল পৌর পিতা দেবব্রত সাঁই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৮ মে ২০২১ দুর্গাপুর: ফল প্রকাশের পর থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা শহর জুড়ে । ২৩ নং ওয়ার্ডে বেশ কিছু বিজেপি কর্মীর বাড়ীতে হামলা চালানো হয় ।

ভাঙ্গচুর করা হয় দোকানপাট । ঘরছাড়া ছিল সেইসব পরিবার। আজ ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁই বেশ কিছু পরিবারকে ঘরে ফেরান । এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান । নিজে এলাকায় গিয়ে বিজেপি পরিবারের সাথে কথা বলেন । তাদেরকে আশ্বস্ত করেন । তৃণমূল পুরপিতার এই উদ্যোগে আশ্বস্ত হয়েছেন বিজেপি সমর্থিত পরিবারগুলি , ধন্যবাদ জানিয়েছেন পুরপিতা দেবব্রত সাঁইকে ।

আরো পড়ুন….বেলদা গ্রামে বিজেপি কর্মীর ওপর হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top