ঘরোয়া পোশাকে রান্নায় মাতলেন বাংলাদেশের অভিনেত্রী

ঘরোয়া পোশাকে রান্নায় মাতলেন বাংলাদেশের অভিনেত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৮ ফেব্রুয়ারি, ঘরোয়া পোশাকে রান্নায় মাতলেন এপার ও ওপার বাংলার অভিনেত্রী জয়া আহসান।শীতকালেই জমে পিকনিক৷আর এখন হালকা শীতে সকলে মিলে রান্নার মজাই অনেক আলাদা। খোলা আকাশের নিচে মাটির উনুনে জয়া আহসান নিজে হাতে তুলে নিলেন খুন্তি-হাতা। সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্ট শেয়ার করেছেন অভিনেত্রী নিজে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী ভাঁপা পিঠা করছে।

মুখে কোনও মেকআপ নেই৷ পরনেও ঘরোয়া পোশাক জয়া৷ একেবারে সাধারণের মতোই তিনিও গিয়েছিলেন পিকনিকে৷মাংস, ভাত ছাড়াও ছিল আরও কয়েকটি বিশেষ পদ৷ চচ্চড়ি, মেথি শাকের তরকারি এবং সুস্বাদু আলু সেদ্ধ৷ তবে সেই আলুসেদ্ধ মাখারও অভিনব কায়দা দেখা গেল ভিডিওতে৷

এক বিশেষ বস্তু দিয়ে ঘষেঘষে মাখা হল আলু৷ স্বাদ বাড়ানোর জন্য তাতে দেওয়া হল পেয়াজ, লঙ্কা কুঁচি ও ধনেপাতাও৷ আর এসবের সঙ্গে থাকল পেঁয়াজ, টমেটো লেবুর স্যালাড৷সোশ্যাল মিডিয়ায় ফটোগুলো পোস্ট হতেই কম্যান্টের বাহার নেমে এল নেটাগরিকদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top