‘ঘুণ’র মিউজিক লঞ্চ

‘ঘুণ’র মিউজিক লঞ্চ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রায়া সাধুঃ সম্পর্কের টানাপোড়েনে কখন যে আলগা হতে থাকে দুটি মানুষের মনের বাঁধন, তা বোঝা বেশ শক্ত। যেমন প্রথম প্রথম কাঠের আসবাবে ঘুণ ধরলে আমরা বুঝে উঠতে পারি না তার মজবুতিতে কতটা ঘাটতি হয়েছে। তেমনই সম্পর্কের টানাপোড়েনও এক প্রকারের ‘ঘুণ’।

আর সেই চার দেওয়ালের মধ্যে থাকা ঘুণ ধরা সম্পর্কগুলোর ইতি কথা নিয়ে তৈরী হয়েছে ‘ঘুণ’। শুক্রবার ‘ঘুণ’-র মিউজিক লঞ্চ হয়ে গেলো কলকাতার বুকে এক পাঁচতারা রেস্তোরাঁতে। এদিন উপস্থিত ছিলেন, মিউজিক ডিরেক্টার প্রসেনজিত মহাপাত্র, পরিচালক শুভ্র রায়, অভিনেতা সৌরভ দাস, অভিনেত্রী শুচিস্মিতা ঠাকুর সহ আরো অনেকে। সিনেমাটিতে রয়েছে ৫টি গান।

৪টি গানের লঞ্চ হলেও বাকি গানটি আর কয়েকদিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে তা জানালেন মিউজিক ডিরেক্টার প্রসেনজিত মহাপাত্র। আর এই সিনেমায় গানগুলির কথা থেকে সুর সমস্তটাই অন্যরকম, এছাড়া অন্য আর পাঁচটা বাংলা সিনেমার গানের থেকে একটু আলদা, যা দর্শকদের মনে দাগ কাটবে বলে জানালেন মিউজিক ডিরেক্টার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top