ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেলেন নির্দেশক ও অভিনেত্রী ঊষা গাঙ্গুলী

ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেলেন নির্দেশক ও অভিনেত্রী ঊষা গাঙ্গুলী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৩ এপ্রিল, ঘুমের মধ্যেই চলে গেলেন নির্দেশক ও অভিনেত্রী ঊষা গাঙ্গুলী। বুধবার রাতে দু’বার বমি হয়। ডাক্তারকে ফোন করে ওষুধ খেয়ে শুয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘুমের মধ্যেই সেরিব্রাল অ্যাটাক। চিকিৎসার সুযোগ মেলেনি। ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেলেন ঊষা গাঙ্গুলী। ওনার একমাত্র ছেলে এখন দিল্লিতে আটকে।

১৯৪৫ সালের ২০শে আগষ্ট রাজস্থানের যোধপুর জন্ম। বাবা নাগেশ্বরপ্রসাদ পান্ডে।স্বামী কমলেন্দু গাঙ্গুলী। মরুথাপ্পা পিল্লাই, মঞ্জুলিকা রায়চৌধুরী ও নদিয়া সিংহের কাছে শিক্ষাপ্রাপ্ত হয়ে বহু সর্বভারতীয় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন তিনি।১৯৭০ সালে যোগ দেন সংগীত কলামন্দির নাট্যদলে। মৃচ্ছকটিক নাটকে বসন্তসেনার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ওই সংস্থার প্রযোজনায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছে, আষাঢ় কা এক দিন, কিসি এক ফুল কা নাম লো, এক অউর দ্রোণাচার্জ নাটকে। ১৯৭২ সালে কলকাতার চলে আসেন তিনি। ১৯৭৬সালে নিজেই তৈরি করেন রঙ্গকর্মী।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নাট্যজগতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top