চক্রবর্তী পরিবারে খুশির খবর: মা হলেন চিত্রাঙ্গদা, মাসি ঋতাভরী

চক্রবর্তী পরিবারে খুশির খবর: মা হলেন চিত্রাঙ্গদা, মাসি ঋতাভরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – টলিপাড়ার শোকের আবহের মধ্যেই এল সুখবর। মা হলেন অভিনেত্রী Chitrangada Sanyal। মার্চের শেষেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ফলে মাসি হলেন অভিনেত্রী Ritabhari Chakraborty। যদিও এখনও পর্যন্ত চিত্রাঙ্গদা বা ঋতাভরীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর ঘোষণা করা হয়নি, তবে পরিবার সূত্রে মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন।
এই সুখবরের ইঙ্গিত প্রথম মেলে পরিচালক Shatarupa Sanyal-এর সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি লিখেছিলেন, “যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?”—এর পরই কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা বইতে থাকে। সেখান থেকেই স্পষ্ট হয়, চক্রবর্তী পরিবারে এসেছে নতুন সদস্য।
ফেব্রুয়ারির শেষেই চিত্রাঙ্গদা নিজের বেবিবাম্পের ছবি শেয়ার করে মা হওয়ার খবর জানিয়েছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি আন্তর্জাতিক মঞ্চে সম্মান পান তাঁর আসন্ন ছবি ‘ম্যায় অ্যাক্টর নহি হুঁ’-এর জন্য, যেখানে তিনি অভিনয় করেছেন Nawazuddin Siddiqui-এর বিপরীতে। ছবিটি মুক্তি পাওয়ার কথা মে মাসে।
গর্ভাবস্থায় কলকাতাতেই ছিলেন চিত্রাঙ্গদা, এখানেই হয়েছিল তাঁর সাধের অনুষ্ঠান। সেই সময় দিদির পাশে ছিলেন ঋতাভরীও, বেবিবাম্প আগলে তোলা ছবিও ভাগ করে নিয়েছিলেন তিনি। তবে মাসি হওয়ার পর আপাতত এ বিষয়ে নীরবই রয়েছেন অভিনেত্রী।
২০২২ সালের শেষে দীর্ঘদিনের বন্ধু Sambit Chattopadhyay-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রাঙ্গদা। চার বছর পর তাঁদের জীবনে এল এই নতুন অতিথি। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী এবং তিনি বিশিষ্ট তবলাবাদক Pandit Shubhen Chatterjee-এর পুত্র।
সব মিলিয়ে, নতুন সদস্যকে ঘিরে এখন আনন্দে মেতে রয়েছে চক্রবর্তী পরিবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top