
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৭শে আগস্ট: চক্রান্ত করে ফ্যাক্টেরি বন্ধ করে দেওয়ার অভিযোগে বিক্ষোভ জামুরিয়া থানা অন্তর্গত নিঘা পতঞ্জলি বিস্কুট কারখানায় ।
শ্রমিকদের অভিযোগ মালিকপক্ষ কোন আগাম সূচনা ছাড়াই ফ্যাক্টরি দামী দামী মেশিন অন্যত্র নিয়ে চলে যাচ্ছেন ।অথচ তাদের বকেয়া টাকা এখনো দেওয়া হয়নি ।
প্রসঙ্গত কয়েক মাস আগে বিধ্বংসী আগুনে কারখানাটি ভশ্মীভূত হয়ে গিয়েছিল। দমকলের এগারোটি ইঞ্জিনের দুদিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল ।এরপর থেকে এই পতঞ্জলি বিস্কুট কারখানা টি বন্ধ আছে।
কারখানা ম্যানেজমেন্টের সঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠনের বৈঠক হয় ।তাতে কারখানা কর্তৃপক্ষ জানান তিন মাসের মধ্যেই এই কারখানাটি পুনরায় চালু করা হবে এবং যতদিন না ফ্যাক্টরি চালু হবে ততদিন এই ফ্যাক্টরিতে ৪০০ থেকে সাড়ে ৪০০ শ্রমিককে ভাতা দেয়া হবে ।কিন্তু গত কয়েকদিন ধরে শ্রমিকরা লক্ষ্য করছেন ফ্যাক্টরির দামি জিনিসপত্র কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রমিকদের আশঙ্কা কারখানা কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে এই কাজ করছে
জামুরিয়া এক নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সাধন রায় জানান , ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি অনুযায়ী তারা কোন কথায় শোনেননি। ফলে শ্রমিকদের বকেয়া না মেটানো পর্যন্ত তারা এই কারখানা থেকে কোন জিনিস অন্যত্রে নিয়ে যেতে দেবেন না ।এই বিষয় নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



















