নিজস্ব সংবাদদাতা,নদীয়া,২৮ শে মার্চ :চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার প্রাচীনমায়াপুর চৈতন্য কলোনিতে। অভিযুক্তের নাম শ্রীদাম রাজবংশী। পেশায় গ্যারেজ কর্মী। জানা গেছে, গঙ্গা তীরবর্তী এলাকায় ওই ছাত্রীর বাড়ির পাশেই গতকাল স্থানীয় বারোয়ারীর আয়োজনে নামসংকীর্তনের আসর বসেছিল। ওই নাবালিকা তার কয়েকজন বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল।
সেই সময় অভিযুক্ত বছর উনিশের প্রতিবেশী শ্রীদাম রাজবংশী তাকে মুখ চাপা দিয়ে গঙ্গার ধারে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওই ছাত্রীর পরিবারের। ছাত্রীকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপরই ওই ছাত্রীর বাবা নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। আজ পকসো আইনের ৬ ধারায় অভিযুক্তকে কৃষ্ণনগর বিশেষ আদালতে তোলা হয়।
চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক যুবক
চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক যুবক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















