চম্পট দিতে গিয়ে পুলিশ ভ্যানে ধাক্কা, প্রাণে বাঁচল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

চম্পট দিতে গিয়ে পুলিশ ভ্যানে ধাক্কা, প্রাণে বাঁচল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৯ এপ্রিল, পুলিশ ভ্যানে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার আগেই ধরা পড়ল লরি। যদিও ড্রাইভার পলাতক। জানা গেছে, আজ একটা নাগাদ বিহার থেকে বাংলায় আসার পথে বিহারের শোনকলা ও বাংলার কুশিদা এলাকার নাকা চেকিং ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠে এক লরি চালকের বিরুদ্ধে। লরিটির পেছনে বিহারের পুলিশ ধাওয়া করলে বাংলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ভ্যানটিকে সজোরে ধাক্কা মেরে গাড়ির সামনের অংশটিকে ভেঙে দেয় বলে পুলিশ সূত্রে খবর।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, বাংলা-বিহারের নাকা চেকিং ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠে এক লরি চালকের বিরুদ্ধে। এদিন বাংলা ও বিহারের পুলিশ এক হয়ে তন্ন তন্ন করে খোঁজাখুঁজির পর হরিশ্চন্দ্রপুর থানার তিনডাঙি গ্রাম থেকে লরিটি উদ্ধার হয় বলে জানান। লরিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।ড্রাইভারের তল্লাশি চালাচ্ছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top