চলতি এই ভয়াবহ পরিস্থিতির অবসানের পালা, অন্ধকারে নতুন আলোর দিশা নিয়ে এল আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়

চলতি এই ভয়াবহ পরিস্থিতির অবসানের পালা, অন্ধকারে নতুন আলোর দিশা নিয়ে এল আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩ এপ্রিল, ভয়াবহ পরিস্থিতির এবার হয়তো শেষের পালা।অন্ধকারে নতুন আলোর দিশা নিয়ে এল পিটসবার্গের স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীরা।করোনা মোকাবিলায় ভ্যাকসিন আবিষ্কার প্রায় হয়ে গিয়েছে বলে দাবি করলেন তাঁরা, এই মুহূর্তে এর চাইতে বড় এবং আনন্দ-আশার খবর আর কিছুই হতে পারে না।নোভেল করোনা সংক্রমণে গোটা বিশ্বে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই উদ্বেগের মধ্যেই আশার কথা শোনাল আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়।

গবেষকেরা জানিয়েছেন, তারা ইঁদুরের উপর সেই ভ্যাকসিন প্রয়োগ করেছিলেন এবং তা সফল হয়েছে।এই ভ্যাকসিন ইঁদুরের শরীরে এক শক্তিশালী অ্যান্টিবডি তৈরী করেছে যা করোনা ভাইরাসের সঙ্গে লড়তে সক্ষম।সংক্রমণ রুখতে একদিকে মানুষেরা সকল কাজ ফেলে রেখে নিজেদের গৃহবন্দী করেছেন, অন্যদিকে বিজ্ঞানীরা চালিয়ে যাচ্ছেন তাঁদের কাজ।এবার হয়তো এর সুফল পাওয়ার পালা।

পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং UPMC-র সহযোগিতায় কাজ চালানো হচ্ছে। টাকার যোগানের দায়িত্বে রয়েছে NIH ইনস্টিটিউট।করোনা আক্রান্ত মানুষের শরীরেও একইভাবে অ্যান্টিবডি তৈরি করবে এই ভ্যাকসিন।জানা যায়, আগামী দু সপ্তাহের মধ্যেই এই ভ্যাকসিন মানুষের শরীরে প্রয়োগ করা হবে।সার্স-কভ-২ ভাইরাল প্রোটিনগুলোকে শনাক্ত করেই এমন ভাইরাল প্রোটিন বানানো হয়েছে যা মানুষের দেহে শক্তিশালী অ্যান্টিবডির সৃষ্টি করবে।আগামীদিনেও কোনও সংক্রমণ রোগ রুখতে এই ভ্যাকসিন কাজে আসবে বলে জানালেন আমেরিকার গবেষকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top