চলন্ত লরির চাকা ফেটে ঢুকল চায়ের দোকানে, মৃত ২

চলন্ত লরির চাকা ফেটে ঢুকল চায়ের দোকানে, মৃত ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৮ জানুয়ারি, সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল বীরভূমে। চলন্ত লরির চাকা ফেটে ঢুকল চায়ের দোকানে। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশের এক চায়ের দোকানে ঢুকে পড়ায় মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরের বাসুদেবপুর স্বাস্থ্য কেন্দ্রের সামনে।

জানা গিয়েছে, সকালে চা খেতে আসা ১০ -১২ ব্যক্তির মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, পরে মারা যায় আরও একজন। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও আট জন। চাকা ফেটে যাওয়াতেই এই দুর্ঘটনা হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলাল শেখ নামে দাসপলসা গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের।

পরে হাসপাতালে মারা যায় খলিল শেখ নামে আরও এক ব্যক্তি।আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top