
১২ মার্চ, প্রয়াত হলেন সকলের প্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। প্রয়াণকালে তাঁর বয়েস হয়েছিল ৬৯ বছর।বহুদিন ধরে মারণ রোগ ক্যান্সারে ভুগছিলেন তিনি।হাসপাতাল সূত্রে জানানো হয়, তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। পটাশিয়ামের মাত্রাও অনেকটা পড়ে যায়। সঙ্গে শ্বাসকষ্ট তো ছিলই। এছাড়াও দীর্ঘদিন ধরে হাইপারটেনশন ও ব্লাড সুগারের রোগী ৬৮ বছরের অভিনেতা।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেন গুপ্ত। তিনি জানালেন, “সন্তু মুখোপাধ্যায় এমন একজন অভিনেতা ছিলেন যিনি তাঁর অভিনয়কে নিজের গোটা জীবনের সঙ্গে মেলানোর একটা চেষ্টা করেছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।” কথা বলতে গিয়ে গলা ধরে আসে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর।তপন সিনহার “রাজা” সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ।

মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবা সন্তু মুখোপাধ্যায়, তিনি নিজে উত্তম কুমার, সৌমিত্র চট্ট্যোপাধ্যায়, মাধবী মুখ্যোপাধ্যায়ের মতো প্রবাদপ্রতিম অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন। চলচ্চিত্র থেকে টেলিভিশন জগৎ – উভয়েই সমান সাবলীল এই অভিনেতা অনেক ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।তরুন মজুমদারের ছবি ‘রাজা’ দিয়ে বাংলা ছবিতে অভিনয়ের শুরু করেন এই অভিনেতা। ভালোবাসা ভালোবাসা, হারমোনিয়াম, মান অভিমান, গণ দেবতা ও শেষ বিচার সহ নানানা ছবি করেছেন তিনি।তাঁর মৃত্যুতে শোকাহত গোটা টলিপাড়া।


















