চাকরিতে তিন বছর পূর্ণ না হলেও বদলির আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহায়িকারা, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

চাকরিতে তিন বছর পূর্ণ না হলেও বদলির আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহায়িকারা, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

স্বাস্থ্য সহায়িকাদের বদলি নিয়ে দীর্ঘদিনের টানাপড়েন এবার কলকাতা হাইকোর্টে। চাকরিতে তিন বছর পূর্ণ না হলেও স্বাস্থ্য সহায়িকারা বদলির আবেদন জানাতে পারবেন বলে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। তবে বদলির ক্ষেত্রে মানতে হবে একটি বিশেষ শর্ত।

মঙ্গলবার স্বাস্থ্য সহায়িকাদের বদলি সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে বিচারপতি রিশাদ মেডোরা জানান, চাকরিতে তিন বছর পূর্ণ হয়নি—শুধুমাত্র এই কারণ দেখিয়ে কোনও স্বাস্থ্য সহায়িকার বদলির আবেদন খারিজ করা যাবে না। তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেও তাঁরা বদলির আবেদন জানাতে পারবেন। অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা সম্ভব না হলে অফলাইনেও আবেদন জমা দেওয়া যাবে।

মৌমিতা মাহাতোর নেতৃত্বে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কয়েকজন স্বাস্থ্য সহায়িকা নিজেদের জেলায় বদলির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে আদালত।

তবে বদলির আবেদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট স্বাস্থ্য সহায়িকা যে স্বাস্থ্যকেন্দ্র থেকে বদলি হতে চাইছেন, সেখানে তাঁর পরিবর্তে বিকল্প কর্মী বা রিলিভারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই শর্ত পূরণ হলেই অনলাইন অথবা অফলাইনে বদলির আবেদন জানানো যাবে।

আদালতের এই নির্দেশে চাকরিতে তিন বছর পূর্ণ হওয়ার আগেই বদলির আবেদন জানানোর সুযোগ তৈরি হল স্বাস্থ্য সহায়িকাদের সামনে। তবে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে বিকল্প কর্মীর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও যে গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top