চাকরি দেওয়ার নামে প্রতারনা, গ্রেফতার হল এক সিকিউরিটি এজেন্সীর ম্যানেজার

চাকরি দেওয়ার নামে প্রতারনা, গ্রেফতার হল এক সিকিউরিটি এজেন্সীর ম্যানেজার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৯ ডিসেম্বর, চাকরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে জামশেদপুরের এক সিকিউরিটি এজেন্সীর ব্রাঞ্চ ম্যানেজারকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম সোমনাথ শান্তিকারী।রবিবার দুর্গাপুরের বিধাননগরের ব্যাঙ্ক কলোনীর মোড়ের সামনে থেকে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। অভিযোগ, এই সোমনাথ শান্তিকারি জামশেদপুর, ধানবাদ, দুর্গাপুর, বর্ধমান মিলিয়ে প্রায় দুশো বত্রিশ জনের কাছ থেকে কমবেশী চার লক্ষ টাকা চাকরী দেওয়ার নামে আত্মসাৎ করেছে।

ধৃতকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। মাস চারেক আগে দুর্গাপুরের অভিজাত এলাকা বলে পরিচিত বিধাননগরের ব্যাঙ্ক কলোনী মোড়ের কাছে অফিস হয়েছিল জামশেদপুরের এই সিকিউরিটি এজেন্সীর। এরপরই দুর্গাপুরের এই অফিস থেকেই যাবতীয় অপকর্ম চলত বলে অভিযোগ। যদিও ধানবাদের বাসিন্দা সোমনাথ শান্তিকারি জানিয়েছেন, তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উল্টে তাকে দুর্গাপুর থেকে অপহরণ করে নিয়ে গিয়ে তিনদিন জামশেদপুরে আটকে রেখে দেওয়া হয়েছিল।বেসরকারী সিকিউরিটি এজেন্সী কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সোমনাথ শান্তিকারীকে গ্রেপ্তার করে।

গোটা ঘটনায় পুলিশী তদন্ত শুরু হয়েছে। ধৃত সোমনাথ শান্তিকারিকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনাটি পরিষ্কার করতে চায় পুলিশ। কিন্তু গ্রেপ্তার করার পর সোমনাথ অসুস্থ হয়ে পরে, তাঁর জেরে অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এখনো পর্যন্ত গোটা ঘটনাটির পেছনে মূল অভিযুক্ত আসলে কে তা পরিষ্কার ভাবে জানা যায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top