
নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২ রা আগস্ট :দুর্গাপুর শিল্পাঞ্চলে চাকরি না পেয়ে আত্মহত্যার চেষ্টা সক্রিয় তৃণমূল কর্মীর, ‘দিদিকে বলো’ ফোনে না পেয়ে অসহায় মা
দুর্গাপুর কোক ওভেন থানার অন্তগত সাগরভাঙ্গা ঘোষ মার্কেটের বাড়ি তৃণমূলের সক্রিয় কর্মী কিশোর সোনার (৩৪)। গতকাল দুপুর বেলায় গলায় দড়ি নিয়ে বাড়ির কুয়োতে ঝাঁপ দেয় কিশোর। তার মা দেখতে পেয়ে চিৎকার করলে পাড়া-প্রতিবেশীরা এসে তড়িঘড়ি তাকে তোলে। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।
কিশোরের মায়ের রেখা সোনারের অভিযোগ,তার ছেলে দীর্ঘদিন ধরে তৃণমূল পার্টি করে আসছে।অনেক নেতা বাড়ি বাড়ি ঘুরেও চাকরি পাইনি। তাই মানসিক অবসাদে ভুগছি তার জেরেই এই আত্মহত্যা চেষ্টা করে।
‘দিদিকে বলো’ যে নাম্বারটি রয়েছে তাতে একাধিকবার ফোনে চেষ্টা করি কিন্তু তাতে নাম্বার ব্যস্ত দেখাচ্ছে ফোনে পেলে পুরো ঘটনার কথা দিদিকে জানাবো। আমি চাই ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে কিছু আর্থিক সহযোগিতে ও একটি চাকরি।
অন্যদিকে তৃণমূল কর্মী তথা কিশোরের সহকর্মী রতনবাবু জানান, সাগর ভাঙ্গায় বেশ বড় বড় শিল্পের কল কারখানা রয়েছে কিন্তু তাতে অর্থের বিনিময়ে বহিরাগতদের কে চাকরি দেওয়া হচ্ছে। স্থানীয়রা চাকরি পাচ্ছেন না। এমন অবস্থায় বন্ধুর পাশে আমরাও কেউ আর্থিকভাবে সহযোগিতে করতে পারছি না। দল পাশে দাঁড়াবে সেই আশা করছি ।



















