নিজস্ব সংবাদদাতা ২ রা মে ২০২১: বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রেরই গণনা হচ্ছে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে।
প্রতিটি কেন্দ্রের জন্য দুটি করে হলে ভোট গণনা হচ্ছে। শুধুমাত্র বাগদা কেন্দ্রের জন্য ২০টি টেবিল, বাকি তিন কেন্দ্রের জন্য ১৭ টি টেবিল বসানো হয়েছে। বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ২৫ রাউন্ড এবং বাকি ৩ কেন্দ্রে ২৪ রাউন্ড করে গণনা হবে। বাগদা বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা- এই তিন কেন্দ্রের প্রার্থী সংখ্যা যথাক্রমে ৫, ১০, ৭ এবং ৮ জন।
আরও পড়ুন….করোনা সচেতনতায় মাঠে নামলো ডোমমকলের “উদয়ের পথে” নামক স্বেচ্ছাসেবী সংগঠন



















