নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৭ নভেম্বর, কানের গয়না হাতিয়ে সাড়ে চার বছরের শিশু কন্যাকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশি দুই গৃহবধূর বিরুদ্ধে। অভিযুক্তের বড়ির পিছন থেকে রক্তাক্ত দেহ মিলল ওই শিশুর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়্গ্রাম থানার দেবগ্রামে। মৃতের নাম আরমিনা খাতুন। ঘটনার জেরে অভিযুক্ত নাসিমা বিবি ও সাইনূর বিবিকে গ্রেপ্তার করেছে খড়্গ্রাম থান্র পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে বাড়ির অদুরে খেলতে বেড়িয়েছিল তারপর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও প্রতিবেশিরা খুজতে শুরু করে। আসপাশের পুকুরে জাল ফেলে দেখা হয়। হদিশ না মেলায় গ্রামের মসজিদের মাইক থেকেও প্রচার করা হয়। পাড়া শুদ্ধ মানুষ রাত পর্যন্ত হদিশ পায়নি। মধ্য রাতে নাসিমা বিবির বড়ির পিছনের ঝোপ থেকে তালাই জড়ানো দেহ দেখতে পায় গ্রামের মানুষ। পুলিশে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে মৃত শিশুর কানের দুই খোয়াগিয়েছিল। সেই নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সাইনুরকে জিজ্ঞাসাবাদ করে তার কথা অসংলগ্ন লাগায় তার ঘরে তল্লাশি শুরু করে পুলিশ। ঘরের মেঝেতে রক্ত পরে থাকতে দেখে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে নাসিমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।



















