নিজস্ব সংবাদদাতা,সুতি, ২৭শে ডিসেম্বর : চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে, ঘটনার প্রতিবাদে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চত্বরে স্বামীকে জুতো পেটা করল গৃহবধূর বাপের বাড়িল সদস্যরা।মুর্শিদাবাদের সুতি থানায় কোয়াডাঙ্গার ঘটনা ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোয়াডাঙ্গার যুবক শুভঙ্কর দাস এর সাথে সর্বোসপুর এলাকার বাসিন্দা বছর ১৯এর দোয়েল দাসের গত পাঁচ মাস আগে বিয়ে হয় প্রেম করে। বুধবার রাত এগারোটা নাগাদ শ্বশুর বাড়িতেই গৃহবধূর শারীরিক অবস্থা খারাপ হওয়াই তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল এ ভর্তি করা হয়। এবং রাতেই গৃহবধূ মৃত্যু হয় । বর্তমানে দোয়েল দাস চার মাসের গর্ভবতী ছিল বলে দাবি তাঁর পরিবারের। বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাড়ির লোক অভিযোগ করে তাদের পরিবারের মেয়ে কে বিষ দিয়ে মারা হয় এবং ঘটনার প্রতিবাদে অভিযুক্ত জামাইকে হাসপাতাল চত্বরে জুতো পেটা করে গৃহবধূর বাবার বাড়ির লোকজন। ঘটনার জেরে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।
চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে
চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















