
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২৯ শে আগস্ট : চাহিদা মতো পণ দিতে না পারায় এক গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ভাঙড় থানার মাধবপুর এলাকার ঘটনা। মৃত গৃহবধুর নাম ছায়মা বিবি(২৮)।
জানাযায় , প্রায় সাড়ে তিন বছর আগে মাধবপুরে দেখাশোনা করে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই পনের জন্য প্রায়ই মারধর করতো তাকে। বাপের বাড়িতে অভাবের সংসার হওয়ায় স্বামীর দাবি মতন চাহিদা পূরণ করতে পারত না। এর আগেও একাধিকবার মারধরের অভিযোগ উঠেছে ছাইমা বিবি স্বামী মতিয়ার রহমানের বিরুদ্ধে।
আজ মৃত্যুর খবর শুনে মাধবপুরের বাড়িতে পরিবারের সদস্যরা যায়। শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় দেখতে পায় তাকে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মতিয়ার মোল্লাসহ তার পরিবারের সদস্যরা পলাতক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।


















