চাহিদা মত টাকা না পেয়ে স্ত্রীকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিল স্বামী

চাহিদা মত টাকা না পেয়ে স্ত্রীকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিল স্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা: স্বামীর চাহিদা মত টাকা না দিতে পারায় স্ত্রীকে গলায় দড়ি দিয়ে হত্যা করার অভিযোগ উঠলো স্বামী এবং স্বামীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পদ্মপুকুর এলাকায়। মৃতার স্বামীর নাম রবিউল মোল্লা। পরিবার সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে দক্ষিন ২৪ পরগনার ঘুটিয়া শরিফে ২১ বছরের রজিনা খাতুনের সঙ্গে ভাঙড়ের রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বারে বারে চাপ দিত রবিউল। এমনটাই জানালো রজিনার পরিবার। বারবার টাকা দিয়েও রবিউলের চাহিদা কমেনি, তাই এদিন টাকা দিতে অস্বীকার করে রোজিনা। তাই তাকে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে বলে মৃত মহিলার পরিবারের জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top