
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১ এপ্রিল, লকডাউনের জেরে বন্ধ দোকান, হোটেল। চরম বিপদে এখন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনরা। তাদের জন্য এবার এগিয়ে এল একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও একটি ক্লাব। এদিন ৬৫ জন পরিজনকে দুপুরের খাবার বিতরন করল সদস্যরা।
আগামী দিনেও চলবে খাবার বিতরন, জানালেন উদ্যোক্তা।অন্যদিকে খাবার পেয়ে খুশী রোগীর পরিজন।পাশাপাশি জানালেন, সব দোকান বন্ধ থাকায় সমস্যা হচ্ছিল।



















