
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর, আজ পশ্চিম মেদিনীপুরের সালবনি ব্লকের বাগমারি গ্রামের শূসনিবাড়ির জঙ্গলে ফের এক পূর্ণবয়স্ক হাতি মৃত্যুর ঘটনা ঘটে। গত কয়েক মাস আগে দুই দাতালের লড়াই আহত হয় এই পূর্ণবয়স্ক দাঁতাল হাতি টি আহত অবস্থায় সালবনি মৌপাল রেঞ্জের বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করে। গত কয়েকদিন ধরে এই জঙ্গলে হাতি কে দেখতে পায় গ্রামবাসীরা।পরে বনদপ্তর খবর দেয়া হলেও বনদপ্তর থেকে আহত না খেতে পাওয়া পূর্ণবয়স্ক হাতির খাবারের ব্যবস্থা করে বলে জানা যায়।
কিন্তু এই আহত হাতিটির চিকিৎসা করার কোন সুযোগ পেল না বনদপ্তর মেডিকেল টিম তৈরি হলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হাতিটি মারা যায় বলে খবর ।পাই বনদপ্তর গ্রামবাসীদের অভিযোগ না খেতে পেয়ে মারা গেছে বলে তারা দাবি করে। বড় দপ্তর সূত্রে জানা যায় হাতিটির বয়স আনুমানিক ২৫ বছর।


















