
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২৮ শে আগস্ট : চিত্তরঞ্জন দাসের নামে ব্যানারের দাবিতে সোচ্চার হলেন বিরোধী দলনেতা রঞ্জন সরকার। শিলিগুড়ির ভেনাস মোড়ের ফ্লাইওভার তৈরি হয়েছিল চিত্তরঞ্জন দাসের নামে। কিন্তু সেখানে তার নামের কোনো ব্যানার নেই। বরং রয়েছে একটি বেসরকারি কোম্পানির অবৈধ ব্যানার। পুজোর আগেই শহরের রাস্তার সমস্ত অবৈধ ব্যানার খুলে ফেলা হবে এমনটাই জানিয়েছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
আজ তাই এই অবৈধ পোস্টার খুলে ফেলার দাবি জানান তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা রঞ্জন সরকার। তিনি আরও জানান এসজেডিএ কে অবিলম্বে এই ব্যানার খোলার নির্দেশ দিয়েছেন। এর সাথে সাথে চিত্তরঞ্জন দাসের নামে ব্যানার লাগাতে হবে। তা না’হলে নিজেদের উদ্যোগেই ব্যানার খোলার ব্যাবস্থা করবে তৃণমূল কংগ্রেস।



















