
নিজস্ব সংবাদদাতা,চিত্তরঞ্জন,৮ ই জুলাই :চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় আন্দোলন অব্যাহত।
জয়েন্ট অ্যাকশন কমিটির পর এবার তৃণমূলের পক্ষ থেকে কারখানার গেটে বিক্ষোভ সমাবেশ করে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করা হল। উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় সহ অনান্য তৃণমূল নেতারা।
প্রসঙ্গত কেন্দ্র সরকার সম্প্রতি প্রস্তাব নিয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা সহ দেশের বিভিন্ন রেল কারখানা কে কর্পোরেটদের তুলে দেওয়া হবে। আর এতেই বিলগ্নিকরণের ভয় দেখছে কারখানার কর্মীরা। কারখানাটির বেসরকারিকরণ করে দেওয়াও হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই শ্রমিক ইউনিয়ন গুলি আন্দোলনে নেমেছে। এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারখানার গেটের বাইরে বিক্ষোভ সমাবেশ করা হল। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষ স্মারকলিপি তুলে দেওয়া হল।
বিধান উপাধ্যায় জানান এই সিদ্ধান্ত বদলাতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তৃণমূল। প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিত্তরঞ্জন রেল কারখানায় এসে শ্রমিকদের পাশে থেকে আন্দোলনে সামিল হবেন।


















