
সদ্য শুরু হয়েছিল ‘বালা’-র শুটিং। আর এরমধ্যেই ছবির চিত্রনাট্যকে ঘিরে আইনি জটিলতার মুখে পড়তে হল নির্মাতাদের। অভিনেতা আয়ুষ্মান খুরানা, পরিচালক অমর কৌশিক এবং প্রযোজক দীনেশ বিজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মুম্বইয়ের কাশিমীরা থানায়। আর তাদের জেরার জন্যই রবিবার থানায় ডেকে পাঠানো হয় তাঁদের।


















