চুরির মোবাইল বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতি

চুরির মোবাইল বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৩ মে, চুরির মোবাইল বিক্রি করতে গিয়ে ক্রেতার চাতুর্যে পুলিশের হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতি। গত মাসের ৩ তারিখে খোয়া যায় শিলিগুড়ির এক সাংবাদিকের তিনটি মোবাইল সহ একটি ক্যামেরা। তারপরই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন সেই সাংবাদিক।পুলিশ তদন্ত শুরু করলে গতকাল (শনিবার) রাতে গোপন সূত্রের ভিত্তিতে সেই চুরি যাওয়া জিনিস উদ্ধার করেন তারা।

গত মাসের ৩ তারিখে গান্ধী ময়দানের সামনে থেকে চুরি যায় সঞ্জয় শা নামক ওই সাংবাদিকের তিনটি মোবাইল ও একটি ক্যামেরা। এরপরই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। গতকাল রাতে গোপন সূত্রের ভিত্তিতে তিন দুষ্কৃতিকে আটক করা হয়। সায়ন রায়, বিকি সামন্ত, সানু পাল নামের এই তিন যুবককে চুরির দায়ে আটক করা হয়।সূত্রের খবর, ওই তিন যুবক এক ব্যাক্তির কাছে চুরির মোবাইল বিক্রি করতে যায়। সেখানেই ক্রেতা ওই সাংবাদিকের আইকার্ড দেখে পুলিশে খবর দেন। তারপরই আটক করা হয় ওই তিনজনকে।

সাংবাদিক সঞ্জয় শা জানান, “গত মাসের ৩ তারিখে গান্ধী ময়দানে সামনে দিয়ে যাওয়ার সময় তিন যুবক এসে আমার মোবাইল ও একটি ক্যামেরা নিয়ে পালিয়ে যায়। সেই সময় লকডাউনের কারণে রাস্তা ফাঁকা ছিল। এর পরেই আমি ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করি। গতকাল রাতে তারা আমার চুরি যাওয়া জিনিস উদ্ধার করেন।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top