চুরি করে পালানোর সময় হাতেনাতে ধৃত যুবক

চুরি করে পালানোর সময় হাতেনাতে ধৃত যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,১২ ই অক্টোবর:দোকানে চুরি করে পালানোর সময় হাতেনাতে ধৃত যুবক। বাঁশে বেধে ওই যুবককে মারা হলো চড়-থাপ্পর। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার রাজমহল রোড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ আসলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে। যদিও ধৃত যুবকের নাম ও পরিচয় কিছুই জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজমহল রোড এলাকায় একটি কার্পেটের দোকান রয়েছে। সেই দোকানের মালিক শৌচালয়ে যায়। সেই সময় দোকান টিকে পাশের দোকানদারকে দেখতে বলে। হঠাৎ ওই দোকানের অগোচরে এই যুবক ওই কার্পেটের দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালাতে যায়। সেই সময় স্থানীয় দোকানদারেরা ঘটনা দেখতে পেয়ে তার পিছু করে ওই যুবককে ধরে নেয়। এরপর বাঁশে বেঁধে চলে চড় থাপ্পড়। ঘটনার খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়।পুলিশ আসলে ধৃত যুবকের তুলে দেওয়া হয় পুলিশের হাতে।প্রকাশ্য দিবালোকে শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবককে উদ্ধার করে পুলিশ নিজের হেফাজতে নিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top