চুরি যাওয়া শিশু ফিরিয়ে দিল মালদা জেলা চাইল্ড ওয়েলফেয়ার দপ্তর

চুরি যাওয়া শিশু ফিরিয়ে দিল মালদা জেলা চাইল্ড ওয়েলফেয়ার দপ্তর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,৯ ই জানুয়ারি :মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জন্মের পরই চুরি হয়ে যায় শিশু।সেই শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল মালদা জেলা চাইল্ড ওয়েলফেয়ার দপ্তর।বুধবার মালদার সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে দপ্তর থেকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হল শিশুকে।
উল্লেখ্য ২০১৬ সালের ১২ ই জানুয়ারি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন পুরাতন মামলা ব্লকের ঝুমার দিঘি গ্রামের বাসিন্দা সোনামণি কিস্কু। মায়ের শারীরিক অবস্থা খারাপ থাকায় মা ও শিশু টিকে আলাদা করে চিকিৎসায় রাখা হয়েছিল। কিন্তু এর তিনদিন পর মাকে যখন ছুটি দেওয়া হয় তখন শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই সময় গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইংরেজবাজার থানায়। জানানো হয় চাইল্ড ওয়েলফেয়ার দপ্তর এ।এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে শিশুটি হবিবপুর থানার কানপুর কা গ্রামের শেফালী রবিদাসের নামে এক মহিলার কাছে রয়েছে। সেইমতো সেখানে হানা দিলে সেখান থেকে শেফালী রবিদাস আগে থেকেই পালিয়ে যাই। এরপর দীর্ঘদিন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।চলতি বছরের ২৩ রা জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর তপন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরের দিন তাকে আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হয় চার দিনের জন্য। জীত শেফালী স্বীকার করে ২৫ হাজার টাকার বিনিময় শিশুটিকে সে এক আয়ার কাছ থেকে কিনেছিল। এর পর শিশুটিকে পুলিশের হাতে তুলে দেয়।এদিন শিশুটিকে মালদা জেলা চাইল্ড ওয়েলফেয়ার দপ্তর এর মাধ্যমে তুলে দেওয়া হয় শিশুটির পরিবারের হাতে।
মালদা জেলা শিশু সুরক্ষা দপ্তর এর চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার জানান, শিশুটি হাসপাতাল থেকে হারিয়ে যাওয়ার পর আমরা খবর পেয়ে তড়িঘড়ি তার সন্ধান শুরু করি। এরপর তাকে আমাদের হাতে তুলে দেওয়া হয়।আমরা সমস্ত কিছু তদন্ত করে এদিন শিশুটির পরিবারের হাতে তুলে দিয়েছি। এই কাজ করতে পেরে আমরা খুব খুশি ও আনন্দিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top