চুলের সমস্যায় নাজেহাল? আজই ঘরোয়া টিপস দিয়ে যত্ন নিয়ে চুলকে রাখুন আগলে

চুলের সমস্যায় নাজেহাল? আজই ঘরোয়া টিপস দিয়ে যত্ন নিয়ে চুলকে রাখুন আগলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৩ মার্চ ২০২১ এখনকার দিনে সব মানুষেরই একটা সাধারণ সমস্যায় ব্যতিব্যস্ত আর তা হল চুল পড়ে যাওয়া। অনেকেই মনে করেন এটি বংশগত কোন কারনে হচ্ছে তবে চুল উঠে যাওয়ার পেছনে নানান রকমের কারণ আছে।

যেমন দূষণ আদ্রতা ঘাম আরো নানান কারণে অনেক পরিমাণে চুল উঠতে থাকে প্রতিদিন। চুল বাঁচাতে প্রতিদিন ঘরোয়া পদ্ধতিতে একটু মনোযোগ দিয়ে পরিচর্যা করলেই ভালো থাকবে আপনার চুল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে অ্যালোভেরা যেমন ত্বকের জন্য ভালো তেমনি চুলের জন্য উপকারী এটি চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করতে পারে তাই চুল বাঁচাতে আজই ব্যবহার করুন অ্যালোভেরা। অ্যালোভেরার পাশাপাশি মেথি ও চুল পড়া আটকাতে খুব ভালো কাজ করে। এককাপ মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে তা বেটে পেস্ট তৈরি করুন তারপর সেটি মাথায় লাগিয়ে ৩০ মিনিট রেখে জলে ধুয়ে ফেলুন একমাস সপ্তাহে দুদিন করে এটি ব্যবহার করলে আপনি পাবেন লম্বা ঘন চুল। তাই পার্লারে গিয়ে খরচ না করে ঘরোয়া পদ্ধতিতেই বাঁচান আপনার চুল।

আরও পড়ুন…ভারতীয় রেলে ধূমপান এবং দাহ্য পদার্থ বহনের বিরুদ্ধে শুরু হলো অভিযান

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top