চোখের ছানি অপারেশন করতে গিয়ে শেষমেষ গোটা চোখটাই বাদ দিল হাসপাতাল

চোখের ছানি অপারেশন করতে গিয়ে শেষমেষ গোটা চোখটাই বাদ দিল হাসপাতাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩০ জানুয়ারি, চোখের ছানি অপারেশন করতে গিয়ে শেষমেষ গোটা চোখটাই বাদ দিতে হল। ভুল চিকিৎসার জেরে এমন ঘটনার অভিযোগ পরিবারের।অভিযোগ জমা পড়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল, যাদবপুর থানায়।ঘটনাটি ৬৫ বছরের এক বৃদ্ধার সাথে ঘটে।

জানা গিয়েছে, ৬ ই জানুয়ারি সুগার ও চোখের সমস্যা নিয়ে যাদবপুরের বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এ ভর্তি হন ঝুনু। ১১ তারিখ তার বাম চোখের ছানি অপারেশন করানো হয়। সেদিন বিকেলের পর থেকেই চোখে যন্ত্রণা শুরু হয়।এরপর চিকিৎসক এসে কিছু করার নেই এমনত্মই জানান।তারপর অন্য চিকিৎসকের কাছে রেফার করা হয়।তিনিও একই কথা বলেন।তারপর কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ ওফ্থালমলজিতে তাঁকে নিয়ে গেলে সংক্রমণের জেরে প্রাণ বাঁচাতে পুরো চোখটাই তুলে নেওয়া হয়। তারপরই বৃদ্ধা ও তাঁর পরিবার লিখিত অভিযোগ দায়ের করে কেপিসি মেডিকেল কলেজের চিকিৎসক পার্থপ্রতিম মণ্ডলের বিরুদ্ধে।ইতিমধ্যে অভিযোগ পৌঁছেছে স্বাস্থ্য ভবন এবং রাজ্য মেডিকেল কাউন্সিল এ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top