
নিউজ ডেস্ক,উত্তর ২৪ পরগনা: চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ সময় বিএসএফ তিন বাংলাদেশিকে আটক করে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দিল।
বনগাঁর পেট্রাপোল সীমান্তের ৬৪ নম্বর ব্যাটেলিয়ান এর কালিয়ানি বিওপির বিএসএফ চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে তিন বাংলাদেশিকে আটক করে পেট্টাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় । ধৃতদের নাম লিটন আহমেদ, মৌ আহমেদ, রোহন আহমেদ । ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।



















