চোরা শিকারীদের হাতে খুন হল দুই বিরল প্রজাতির জিরাফ

চোরা শিকারীদের হাতে খুন হল দুই বিরল প্রজাতির জিরাফ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১২ মার্চ, জিরাফ তো সকলেই দেখে থাকবেন কিন্তু এ জিরাফ ছিল কিছুটা ভিন্ন।সাধারণত পাটকিলে সঙ্গে সাদা আঁকিবুকি যুক্ত অনেক জিরাফ দেখে থাকি আমরা।কিন্তু এই জিরাফের রং দুধের মতো সাদা।হ্যাঁ এমন বিরল জিরাফ ছিল কেনিয়ার একটি অভয়ারণ্যে। যার নাম ইসিকবোলা হিরোনা।

জানা যায়, একটি সাদা জিরাফ আর তার শাবককে ঘুরতে দেখা যেত ওই অভয়ারণ্যে।কিন্তু গত বেশ কিছু দিন তাদের দেখা না মেলায় খোঁজ শুরু হয় জঙ্গলের গভীরে। বহুদিন পর খোঁজ মিলল দুটি জিরাফের কঙ্কাল। একটি প্রমাণ চেহারার, অন্যটি ছোটো।বনকর্মীদের দাবি, এটা ওই সাদা মা জিরাফ আর তার শাবক। জঙ্গলের চোরা শিকারীদের হাতে প্রাণ হারিয়েছে দুই বিরল প্রজাতির জিরাফের, এমনটাই জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top