
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ২০ শে জুন :চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর জখম এক যুবক, তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার স্ত্রী ও, ঘটনাটি ঘটেছে নরেন্দ্র পুর থানার গড়িয়া সবুজ সংঘ এলাকায়*।
নরেন্দ্রপুর
মঙ্গলবার রাতে গড়িয়া সবুজ সংঘ এলাকায় একটি বাড়িতে চুরি হয়, খোয়া যায় বেশ কিছু সোনার জিনিস। বুধবার সকালে প্রতিবেশী যুবক ছোটটু দাসকে ওই চুরির ঘটনায় যুক্ত আছে সন্দেহ করে, তাকে বেধরক পেটাতে থাকে স্থানীয় কয়েকজন যুবক। দিনভর তার উপর চলতে থাকে গণ পিটুনি ,নিজের স্বামী কে প্রতিবেশী যুবকদের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ঐ যুবকের স্ত্রী প্রিয়া দাস ও। ছোটটু পেশায় রিকশা চালক। তার স্ত্রীর অভিযোগ, ওই চুরির ঘটনার সাথে তার স্বামী কোন ভাবে জড়িত নয়। পাড়ার ই কয়েকজন যুবক পরিকল্পনা করেই তার স্বামীকে মেরেছে। তিনি আরো জানান, যারা মেরেছে তারা এলাকায় ড্রাগ (নেশার জিনিস ) বিক্রি করে। নরেন্দ্রপুর থানায় ঘটনার কথা জানিয়ে অভিযোগ করেন ছোট টু র পরিবার। এরপর নরেন্দ্রপুর থানার পুলিশ বুধবার সন্ধ্যায় জখম ছোট টু কে উদ্ধার করে প্রথমে সুভাষ গ্রাম হাসপাতাল এবং তারপর বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে। তবে এব্যাপারে এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয় নি।



















